শিরোনাম
প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তায় রামগড়ে হুইল চেয়ার পেলেন প্রতিবন্ধীরাবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে আবারো কোটি টাকার ইয়াবা সহ গ্রেফতার-২খাগড়াছড়ির দীঘিনালায় মাদক সেবনের অপরাধে যুবকের সাজাসংরক্ষিত বনাঞ্চলে ৪২ থেকে ৪৫টি হাতি রয়েছে বিশ্ব হাতি দিবসে বন বিভাগের তথ্যরাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদে ডুবে জেলের মৃত্যু, পঁয়ত্রিশ ফুট গভীর থেকে উদ্ধারমানুষ বলছে বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলা মাদক ইয়াবায় ছেয়ে গেছেখাগড়াছড়ির রামগড়ে এক বিদ্যালয়ের কেউ পাশ করেনিদুর্নীতি প্রতিরোধ ও আইনের শাসন নিশ্চিতে সুশাসনের বিকল্প নেইরাঙ্গামাটির বাঘাইছড়িতে বালু উত্তোলন করায় বালু সহ সেলুমেশিন জব্দখাগড়াছড়ির মাটিরাঙ্গায় যাত্রীছাউনি উদ্বোধন করলেন জোন কমান্ডার

দীঘিনালায় স্থানীয় সাংবাদিকদের সাথে ইউএনও‘র মতবিনিময় সভা

১২৯

॥ মোঃ সোহেল রানা দীঘিনালা ॥

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় নবাগত নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ মামুনুর রশীদ স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশীদ।

এতে অংশ নেন দীঘিনালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সদস্য জীবন চৌধুরী, মোঃ সোহেল রানা, আলআমিন, নুর হোসেন, মহাসিন মিয়া, সোহানুর রহমান প্রমূখ। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় নির্বাহী অফিসার মুহাম্মদ মামুনুর রশীদ বলেন, সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা দেশ ও সমাজের দর্পন। অত্র উপজেলার সাধারণ মানুষের সুবিধা-অসুবিদা, সহ এ প্রত্যন্ত এলাকার সার্বিক খোঁজখবর আপনারা রাখেন। আমি নতুন এসেছি আপনাদের এবং দীঘিনালা বাসীর সেবা করার জন্য। আপনাদের আন্তরিকতা ও সহযোগীতা পেলে এ উপজেলার শান্তি, সম্প্রীতি, উন্নয়ন সহ সার্বিক বিষয়ে কাজ করতে যেতে সক্ষম হবো। শিক্ষা, খেলাধূলা, সাংস্কৃতি, কৃষিসহ সকল স্থরে উন্নয়নে কাজ করতে হবে।

দীঘিনালা উপজেলা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু বলেন, দীঘিনালা উপজেলা শান্তি সম্প্রীতির উপাজেলা। এই উপাজেলার সকল জনগন জাতীগত বেদাবেদ ভুলে নিজেদের ভাগ্য উন্নয়নের সকলে মিলে কাজ করে। দীঘিনালা উপজেলা শান্তির উপজেলা নামে উপাধি পেয়েছে। দীঘিনালার মানুষ সম্প্রীতি বান্ধব, এবং এ উপজেলায় কর্মরত সাংবাদিক সহকর্মীরাও অতন্ত্য আন্তরিক। আমরা দীঘিনালা উপজেলায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এবং বিভিন্ন দিক থেকে উপজেলা প্রত্যন্ত এলাকার পিছিয়ে পড়া মানুষদের কল্যান প্রতিষ্ঠার জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নের্তৃবৃন্দ সহ সকলেই সমন্বিত ভাবে নিরলস ভাবে কাজ করে থাকি। ভবিষ্যতেও আমরা এরূপ কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করি।