শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে “এসো মুক্তিযুদ্বের গল্প শুনি” অনুষ্ঠিত

১০৯

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় গণযোগাযোগ অধিদপ্তরের “এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি” অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে কেপিএম হাই স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীদের নিয়ে মুক্তিযুদ্ধের গল্পবলা, চলচ্চিত্র প্রদর্শন এবং কুইজ প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়েছে।

কাপ্তাই তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং কাপ্তাই প্রেসক্লাব সম্পাদক ঝুলন দত্ত’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেপিএম ব্যবস্থাপনা পরিচালক একেএম আনিসুজ্জামান। এসময় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির, কেপিএম মহাব্যবস্থাপক (প্রশাসন) আব্দুল্লাহ আল মাহামুদ, কেপিএম ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (এফ আর এম) আলী আহমদ, কেপিএম স্কুল এন্ড কলেজ অধ্যক্ষা আফরোজা আক্তার নুর, সহকারী শিক্ষক রফিকুল ইসলাম ও প্রেসক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেন। কুইজ প্রতিযোগিতায় ৫০ জন প্রতিযোগী অংশ নেন।