শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

রামগড়ে ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

৯১

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
চট্রগ্রাম জেলার জোরারগঞ্জ থানার হারবাতলী এলাকা থেকে ভারতীয় মদ জব্দ করেছে রামগড় ৪৩ বিজিবি। বৃহস্প্রতিবার (২১নভেম্বর) রাত ৯টায় রামগড় ৪৩ বিজিবির আওতায় কয়লামুখ বিওপিতে কর্মরত হাবিলদার মোঃ শাহজাহান আলী এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক মদ জব্দ করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হারবাতলী এলাকায় অভিযান চালায় রামগড় ৪৩ বিজিবি। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে চোরাকারবারীরা পালিয়ে যায়। এরপর ৪৭ বোতল মদ জব্দ করা হয়, যার বাজার মুল্য ৭০ হাজার ৫শত টাকা। মদ ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে।

রামগড় ৪৩বিজিবির অধিনায়ক লে.কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান, সীমান্তে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডকে বিজিবি ছাড় দেবে না। চোরা চালান দমনে বিজিবি সর্বদা প্রস্তুত।