শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

গভীর রাতে কম্বল নিয়ে শীতার্তদের পাশে কাপ্তাইয়ের ইউএনও

১০৬

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় জেঁকে বসেছে প্রচন্ড শীত। এ শীতে রাতের অন্ধকারে অসহায়, দুস্থ মানুষের পাশে শীতবস্ত্র (কম্বল) নিয়ে তাদের পাশে দাড়িঁয়েছেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহি উদ্দিন।

মঙ্গলবার রাত ১০টায় চন্দ্রঘোনা ইউনিয়ন কলেজ গেইট, স্টেডিয়াম পাড়া, বড়ইছড়িসহ বিভিন্ন পল্লীতে পথের পাশে ছিন্নমূল মানুষ ও ঘুমিয়ে থাকা সহায় সম্বলহীন লোকদের তিনি শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। এসময় কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রুহুল আমিন উপস্থিত ছিলেন।

এসময় নির্বাহী কর্মকর্তা জানান, উষ্ণতার পরশ শীতবস্ত্র নিয়ে রাতে শীতার্ত ছিন্নমূল মানুষদের পৌঁছে দিয়েছি।