শিরোনাম
খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে পানছড়িতে মিলাদ ও দোয়া মাহফিলখাগড়াছড়ির রামগড়ে সন্ত্রাসীদের দেয়া আগুনে দুই বসতঘর পোড়ানোর অভিযোগরাঙ্গামাটির কাপ্তাইস্থ বাংলাদেশ সুইডেন পলিটেকনিকে ছাত্র দুই গ্রুপের মারমারিতে আহত-১৩নামের মিল থাকায় খাগড়াছড়িতে এনসিপি’র যুব আহ্বায়ককে গ্রেফতারের চেষ্টাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এবার প্রায় সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধাররাঙ্গামাটিতে ভারসাম্যহীন শিশুকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার একখাগড়াছড়ির পানছড়িতে বিজিবির হাতে জব্দ ৪১৯ ঘনফুট কাঠরবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে পানছড়িতে বর্ণাঢ্য র‌্যালিকাপ্তাই-রাঙ্গামাটি সড়কে বন্য হাতির দল, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরারাঙ্গামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবি’র উদ্যোগে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

কাপ্তাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

১০৪

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে কাপ্তাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক এবং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন সহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ এবং বীর মুক্তিযোদ্ধারা উপজেলা সদরে অবস্থিত মুক্তিযুদ্ধস্তম্ভ ” মুক্তির সোপানে” পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সমাজের নানা শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। এছাড়া কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ” মুক্তি সোপানে” পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সৈয়দ ফারহানা পৃথা , কাপ্তাই থানার ওসি মোঃ আবুল কালাম এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এর সাবেক কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক হাজারী, উপজেলা কৃষি অফিসার ইমরান আহমেদ, নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত প্রমুখ।