শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

কাপ্তাইয়ে অতিরিক্ত পুলিশ সুপারের সাথে প্রেস ক্লাবের মতবিনিময় সভা

১১৭

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের সাথে কাপ্তাই প্রেসক্লাবের মতবিনিময় সভা করা হয়েছে। বৃহস্পতিবার (৭ডিসেম্বর) সকাল ১২টায় কাপ্তাই সার্কেল মোঃ সাইফুল ইসলামের সাথে সার্কেল দপ্তরে মতবিনিময় সভা করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার এসময় সাংবাদিকের বলেন, সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পণ। রাষ্ট্র এবং সমাজের নানা কিছু সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে তুলে ধরেন। আমরা আইনশৃঙ্খলার পাশাপাশি সাংবাদিকদের সহযোগিতা চাই। এসময় কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কাজী মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, সাবেক সভাপতি কবির হোসেন, যুগ্ম সম্পাদক আলমগীর কবিরসহ প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।