শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

রাঙ্গামাটি-চট্টগ্রাম-ঢাকা যাত্রী পরিবহনে ২টি এভারগ্রীন বাসের শুভ উদ্বোধন

১৪২

॥ নিজস্ব প্রতিবেদক ॥
যাত্রীসেবা নিশ্চিতে মানসম্মত দূরপাল্লার জন্য ২টি নন-এসি বাস (এভারগ্রীন) সার্ভিস রাঙ্গামাটি-চট্টগ্রাম-ঢাকা এভারগ্রীন পরিবহনের শুভ উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতির ব্যবস্থাপনায় এ দূরপাল্লার যাত্রীসেবা নিশ্চিতে এ এভারগ্রীন পরিবহনের বাস সার্ভিসটি চালু করা হয়।

বৃহস্পতিবার (৩০নভেম্বর) ১২টায় এই সার্ভিসটির ফিতা কেটে উদ্বোধন করেছেন, রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক শহিদুজ্জামান মহসিন রোমান। শহরের পুরাতন বাস ষ্টেশনে চট্টগ্রাম-রাঙামাটি মটর মালিক সমিতির কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সদস্য তৈয়ব হোসেন মামুন, চট্টগ্রাম-রাঙ্গামাটি মটর মালিক সমিতির সহ-সম্পাদক বিভাষ কান্তি সাহা, লাইন কন্টোল আব্দুল খালেক, সদস্য দিদারুল আলমসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, শ্রমকি ও বাস মালিক সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দরা জানান, রাঙ্গামাটি থেকে ২টি এভারগ্রীণ বাস রাঙামাটি-চট্টগ্রাম হয়ে ঢাকার ফকিরাপুল, কলাবাগান, প্রান্থপথ, কল্যাণপুর, গাবতলীর উদ্দেশ্যে ছেড়ে যাবে। আবার পুনরায় একই সময়ে ঢাকা গাবতলী হতে রাঙ্গামাটির উদ্দেশ্যে একবার বাস আশা-যাওয়া করবে। বাসের অগ্রীম টিকিট সংগ্রহের সুযোগও থাকবে। বর্তমানে রাঙ্গামাটির রিজার্ভ বাজারের কাউনটারে টিকেট কাটা ও বুকিং দেওয়া যাবে।

সাধারন যাত্রীরা জানান, রাঙ্গামাটি-চট্টগ্রাম-ঢাকা ২টি বাস সার্ভিস অত্যন্ত আনন্দদায়ক ও ঝুঁকিবিহীণ হবে বলে আমরা আশাবাদী। দায়িত্বশীলগণ ন্যায়নীতির ভিত্তিতে সেবা কার্যক্রম পরিচালনা করলে অবশ্যই লাভবান হবেন বাস মালিকরা।