শিরোনাম
রামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনবান্দরবানের রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভাবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মাছের পোনা অবমুক্তরামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভামাটিরাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষে সেরা তিন মৎস্যচাষী পেলেন সম্মাননামাটিরাঙ্গায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিতখালেদা জিয়ার ৮২তম জন্মদিনে পানছড়িতে মিলাদ ও দোয়া মাহফিলখাগড়াছড়ির রামগড়ে সন্ত্রাসীদের দেয়া আগুনে দুই বসতঘর পোড়ানোর অভিযোগ

খাগড়াছড়িতে ৫টি ইট ভাটায় প্রশাসনের অভিযান ও জরিমানা

১৩৮

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥
খাগড়াছড়ির গুইমারায় অবৈধভাবে গড়ে তোলা পাচঁটি ইট ভাটায় অভিযান চালিয়ে জরিমানা ও জ্বালানী কাঠ জব্দ করেছেন উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩০) নভেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত অবৈধ ভাবে গড়ে উঠা ইটভাটায় কাঠ পোড়ানোর অপরাধে চারটি ইট ভাটার মালিককে ২(দুই) লাখ টাকা জরিমানা করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরী।

সকাল থেকে দুপর পর্যন্ত উপজেলার আমতলীপাড়া এলাকার মেসার্স তারা ইটভাটার মালিক সেলু মারমা, এসবি ইটভাটার মালিক শহিদউল্ল্যাহ, ফোর স্টার ইটভাটার মালিক মশিউর রহমান তারেক, বাইল্যাছড়ি এলাকার মদিনা ইট ভাটার মালিক মশিউর রহমান তারেক ও সিন্দুকছড়ি এলাকার এমএসবি ইট ভাটার মালিক মংগ্রী মারমার ইট ভাটায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরী। এসময় সিন্দুকছড়ির এমএসবি ইটভাটায় জ্বলানী কাঠ ব্যবহার না করায় তাকে জরিমানা করা হয়নি। অভিযানে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সদস্যসহ বনবিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরী জানান, গুইমারা উপজেলার ৫ (পাঁচ) টি ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। ৪টি ইটভাটার প্রতিটিকে জ্বালানি কাঠ পোড়ানোর অপরাধে পঞ্চাশ হাজার টাকা করে, মোট দুই লক্ষ টাকার অর্থদণ্ড প্রদান করা হয়। ৪টি ইটভাটার জব্দকৃত জ্বালানি কাঠ রেঞ্জ অফিসার ও সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার নিলামের মাধ্যমে বিক্রয়পূর্বক প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে এবং এমএসবি ইটভাটায় জ্বলানী কাঠ ব্যবহার না করায় তাকে জরিমানা করা হয়নি। গুইমারা উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।