শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লংগদুতে ইটভাটাতে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৬৩

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
রাঙ্গামাটির লংগদুতে অবৈধ ইট ভাটা পরিচালনার দায়ে একজন ইট ভাটার মালিককে অর্থদন্ড প্রদান সহ ভাটার চুল্লী ভেঙ্গে দেয় ভ্রাম্যমান আদালত। বুধবার (২৯ নভেম্বর) বেলা ১২ টায় লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের বামেছড়া নাছিরের অবৈধ ইট ভাটাতে উক্ত অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন লংগদু উপজেলা সহকারী ভূমি কমিশনার মোঃ মাসুদ রানা। এসময় লংগদু থানার এ এস আই সাঈদুর রহমান উপস্থিত ছিলেন।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন ২০১৩ অনুযায়ী নগদ অর্থদন্ড ৫০ হাজার টাকা জরিমানা, এবং ইট ভাটার চুল্লী ধ্বংস, এছাড়াও উক্ত ভাটাতে সকল প্রকার কার্যক্রম বন্ধের ঘোষণা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার ভূমি) মোঃ মাসুদ রানা।