শিরোনাম
বান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরীখাগড়াছড়ির পানছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বিজিবি’র সদস্য আহতবান্দরবানের লামায় ৬ কোটি ৩০ লাখ টাকার এলজিইডি’র সড়কের উন্নয়ন কাজ ব্যাপক অনিয়মে ?দুর্গম পাহাড়ে বঞ্চিত বহু মানুষের চিকিৎসা সেবায় মাটিরাঙ্গা সেনা জোন

নানিয়ারচর উপজেলা আঃলীগের সভাপতি আব্দুল ওহাব এর বাবার মৃত্যু

১৬০

॥ নানিয়ারচর উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওহাব হাওলাদার এর বাবা আব্দুল মান্নান হাওলাদার ইন্তেকাল করেছেন। ইন্নাইলাহি ওয়াইন্নাইলাহি রাজিউন। সোমবার (২৭নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার বুড়িঘাটে তাঁর জামাতার বাসায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স আনুমানিক ১শত ১০ বছর।

তার মৃত্যুতে নানিয়ারচর উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি প্রিয়তোষ দত্ত শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি বলেছেন, নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব হাওলাদার এর পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। একই সাথে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন তিনি।