শিরোনাম
খাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

লংগদুতে বিজিবির অভিযানে ২টি ভারতীয় গরু জব্দ

৪১৪

॥ মোঃ আলমগীর হোসেন ,লংগদু ॥

রাঙ্গামাটির লংগদু উপজেলায় রাজনগর ব্যাটালিয়ন ৩৭ বিজিবি জোনের অভিযানে ভারতীয় গরু চোরাই পথে পাচারকালে দুটি গরু জব্দ করা হয়েছে।

জোন সূত্রে জানা যায়, শনিবার সকাল ০৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির কাছে খবর আসে, একদল গরু চোরাকারবারী চোরাচালানের উদ্দেশ্যে চোরাইপথে শুল্ক ফাকি দিয়ে ভারত হতে গরু নিয়ে এসে স্থানীয় বাজারে বিক্রির উদ্দেশ্যে তেমাথা বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় যুবলক্ষীপাড়া নামক স্থানে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাজনগর জোন কমান্ডার লেঃ কর্নেল শাহ্ মোঃ শাকিল আলম, এসপিপি গরু চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করার নির্দেশনা প্রদান করেন। নির্দেশনা অনুযায়ী শনিবার সকাল আনুমানিক ০৭.৩০ টার মধ্যে অত্র জোনের সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস এর নেতৃত্বে একটি টহল দল তেমাথা বিজিবি ক্যাম্প যুবলক্ষীপাড়া, রহমতপুর নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করেন। চোরকারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে গরু রেখে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল উক্ত স্থান হতে মালিকবিহীন অবস্থায় ০২ টি ভারতীয় গরু আটক করে। যার আনুমানিক মূল্য ১,৮০,০০০/- (এক লক্ষ আশি হাজার) টাকা। আটককৃত ভারতীয় গরুগুলো শুল্ক কার্যালয়ে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ প্রসঙ্গে জোন কমান্ডার লেঃ কর্নেল শাহ্ মোঃ শাকিল আলম, এসপিপি বলেন, দেশীয় গরুর খামারীদের রক্ষায় ভারতীয় গরু চোরাচালান বিরোধী এবং সকল প্রকার অবৈধ চোরাচালানের বিরুদ্ধে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে।