শিরোনাম
রামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভামাটিরাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষে সেরা তিন মৎস্যচাষী পেলেন সম্মাননামাটিরাঙ্গায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিতখালেদা জিয়ার ৮২তম জন্মদিনে পানছড়িতে মিলাদ ও দোয়া মাহফিলখাগড়াছড়ির রামগড়ে সন্ত্রাসীদের দেয়া আগুনে দুই বসতঘর পোড়ানোর অভিযোগরাঙ্গামাটির কাপ্তাইস্থ বাংলাদেশ সুইডেন পলিটেকনিকে ছাত্র দুই গ্রুপের মারমারিতে আহত-১৩নামের মিল থাকায় খাগড়াছড়িতে এনসিপি’র যুব আহ্বায়ককে গ্রেফতারের চেষ্টাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এবার প্রায় সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধাররাঙ্গামাটিতে ভারসাম্যহীন শিশুকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার এক

দীঘিনালায় রাস মহোৎসব পালনে সেনা জোনের আর্থিক সহায়তা

১০৬

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥

আত্মমানবতার সেবায় বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে অসহায় দুস্থ জনগোষ্ঠী ও ধর্মীয় সামাজিক উৎসব সহযোগীতায় প্রদান কাজ করছে দীঘিনালা জোন।

শনিবার সকাল ১১টায় দীঘিনালা জোন সদরে দীঘিনালা সর্বজনীন শ্রী শ্রী রাস মহোৎসব পরিচালনা কমিটির সাধারন সম্পাদক কৃষ্ণ দে ও অসহায় গরিব দুস্থ দীঘিনালা ইউপি‘র রাজেন্দ্র কার্বারী পাড়া এলাকার বিশ্ব রঞ্জন ত্রিপুরা, মেরুং ইউপি রশিক নগর এলাকার জবেদা খাতুন, মেরুং ইউপি‘র মধ্য বেতছড়ি গোড়স্থান টিলা এলাকার মিলন মিয়া, বোয়ালখালী ইউপি‘র থানা পাড়া এলাকার মোঃ তছলিম উদ্দিন, কবাখাখালী কৃপাপুর এলাকার জমেয়ে চাকমা‘র মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল রুমন পারভেজ, পিএসসি। এসময় উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর নাহিদ হাসান, পিএসসি, জোন এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মুহাম্মদ শাফী মুস্তফা।

এসময় জোন কমান্ডার বলেন, ধর্ম যার যার উৎসব সবার এই মর্মে ধর্মীয় ও সামাজিক আনন্দ উৎসব এবং অসহায় গরিব দুস্থদের দীঘিনালা জোনের পক্ষে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়ীক সম্প্রীতি রক্ষায় নিরলসভাবে কাজ করছে দীঘিনালা জোন। এ ধরনের সহযোগীতা সব সময় অব্যাহত থাকবে।

আর্থিক সহায়তা পেয়ে জবেদা খাতুন বলেন, জোনের সিও অনেক ভালো আমাকে চিকিৎসার জন্য সাহায্য দিয়েছে। কৃপাপুর এলাকার জমেয়ে চাকমা বলেন, দীঘিনালা জোনের আর্মিরা আমাকে সহায্য দিয়েছে, তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। দীঘিনালা জোন গরিবকে সবসময় সাহায্য করে।