শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

সাপমারা শালবন বিহারে ৫ম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

১৫৫

॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥
রাঙ্গামাটির নানিয়ারচর সাপমারা শালবন বিহারে ৫ম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে। বৌদ্ধ ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব এটি। এ উপলক্ষে মঙ্গলবার (২১নভেম্বর) এলাকাবাসীর আয়োজনে নানা পূণ্যানুষ্ঠান সম্পাদন করা হয়।

যার মধ্য ত্রিশরণ সহ পঞ্চশীল প্রার্থনা, মৈত্রী ভাবনা, কঠিন চীবর দান, বুদ্ধ মূর্তি দান, সঙ্ঘ দান, অষ্ট পরিষ্কার দান, কল্পতরু দান, হাজার বাতি দান, আকাশ প্রদীপ দান ইত্যাদি।

অনন্যা চাকমা ও কবিতা চাকমার যৌথ সঞ্চালনায় আয়োজিত পূণ্যানুষ্ঠানে সঙ্ঘ প্রধান হিসেবে উপস্থিত ছিলেন, জুরাছড়ি বেনুবন অরণ্য কুঠির অধ্যক্ষ পন্থক মহাস্থবির, বেতছড়ি মুখ ধর্মদয় বন বিহার অধ্যক্ষ ধর্মতিলোক মহাস্থবির, শ্বৈলশ্চরি পরিচুগ অরণ্য কুঠির অধ্যক্ষ সারিপুত্র মহাস্থবির, করুনা বন বিহারের অধ্যক্ষ দীপংকর স্থবির, সাপমারা শালবন বিহারের অধ্যক্ষ কৈশকীতি স্থবির, ধর্মাঙ্কুর বন বিহার স্মৃতিরক্ষিত সহ বিভিন্ন বিহার থেকে আমন্ত্রিত ভিক্ষুসঙ্ঘরা উপস্থিত ছিলেন।

বিহার পরিচালনা কমিটির সভাপতি জ্ঞান বিকাশ চাকমা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২নং নানিয়ারচর সদর ইউপি চেয়ারম্যান বাপ্পি চাকমা। এতে বিশেষ অতিথি হিসেবে সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য মিতা চাকমা, ২নং ওয়ার্ড ইউপি সদস্য প্রভাত চন্দ্র চাকমা, বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক পদ্ম রঞ্জন চাকমা, স্থানীয় কার্বারী সুজন বিকাশ চাকমা, প্রাক্তন ইউপি সদস্য প্রিয়লাল চাকমা উপস্থিত ছিলেন। দিনব্যাপি পূণ্যানুষ্ঠানে পূণ্য সঞ্চয় করতে দূর-দূরান্ত থেকে হাজারো দায়ক-দায়িকা অংশগ্রহণ করেন।