শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

নানিয়ারচর বীরপুদি বন বিহারে ১ম বারের মতো দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

১৭৩

॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥
রাঙ্গামাটির নানিয়ারচরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বীরপুদি বন বিহারে ১ম বারের মতো দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১নভেম্বর) এলাকাবাসীদের নানা আয়োজনে দিনব্যাপী পূণ্যানুষ্টানে ত্রিশরণ সহ পঞ্চশীল প্রার্থনা, মৈত্রী ভাবনা, কঠিন চীবর দান, বুদ্ধ মূর্তি দান, সঙ্ঘ দান, অষ্ট পরিষ্কার দান, কল্পতরু দান, ত্রিপিটক দান, পিন্ডু দান, ৮৪ হাজার বাতি দান, আকাশ প্রদীপ দান সহ নানাবিধ দানের আয়োজন করা হয়।

নিশা চাকমা সঞ্চালনায় পূণ্যানুষ্টানে সঙ্ঘ প্রধান হিসেবে মঞ্চে উপবিষ্ট ছিলেন রত্নাংকুর বন বিহার অধ্যক্ষ বিশুদ্ধানন্দ মহাস্থবির, জুরাছড়ি বেনুবন অরণ্য কুঠির অধ্যক্ষ পন্থক মহাস্থবির, বেতছড়ি মুখ ধর্মধয় বন বিহার অধ্যক্ষ ধর্মতিলোক মহাস্থবির, বীরপুদি বন বিহার অধ্যক্ষ শ্রদ্ধাদর্শী ভিক্ষু, বিমুক্তি জ্যোতি স্থবির সহ বিভিন্ন বিহার থেকে আমন্ত্রিত ভিক্ষুসঙ্ঘরা উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত ভিক্ষুরা দায়ক-দায়িকাদের উদ্দেশ্যে গৌতম বুদ্ধের অমৃতবাণী স্বধর্ম দেশনা প্রদান করেন। বিহার পরিচালনা কমিটির সভাপতি আর্য্যমিত্র চাকমা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা।

এতে বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুজিত তালুকদার, স্থানীয় ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য কল্পনা চাকমা, স্থানীয় ইউপি সদস্য পুরু রঞ্জন চাকমা, বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুব্রত তালুকদার, যুগ্ন-সাধারণ সম্পাদক শ্যামলেন্দু চাকমা, অর্থ সম্পাদক প্রশান্তময় চাকমা উপস্থিত ছিলেন। দুপুরে কঠিন চীবর ও কল্পতুরু বিহারের চারপাশে প্রদক্ষিণ করা হয়। দূর-দূরান্ত থেকে পূণ্য সঞ্চয় করতে আশা হাজারো পূণ্যার্থীরা বুদ্ধের জয়ো ধ্বনি দিতে থাকে।