শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

রাঙ্গামাটি সরকারি কলেজ ও রাবিপ্রবি ছাত্রলীগের বিক্ষোভ ও প্রতিবাদ

অবরোধকারীদের অবরুদ্ধ করতে মাঠে নেমেছে ছাত্রলীগ

২১৩

॥ নিজস্ব প্রতিবেদক ॥

সারা দেশে বিএনপি-জামায়াত’র হরতাল, অবরোধ, সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে তারুণ্যের অগ্রযাত্রা রোধে, শিক্ষাজীবন বিঘ্নিত ও শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে রাঙ্গামাটি সরকারি কলেজ ও রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৯ নভেম্বর) সকালে রাঙ্গামাটি সরকারি কলেজ ও রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে স্ব-স্ব ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় সরকারি কলেজের বিক্ষোভে রাঙ্গামটি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন, সহ-সভাপতি মনিরুজ্জামান (খোকা), সাংগঠনিক সম্পাদক নাজমুল হক বাবু, মুজিবুর রহমান মুজিব, প্রচার সম্পাদক মঈন উদ্দিন, গণযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক শাহ আলম, সহ-সম্পাদক আনোয়ার হোসেন কায়সার, পাঠাগার বিষয়ক সম্পাদক মঞ্জুরুল কবীর ইমন, সহ-সম্পাদক নেছার উদ্দিন নেছার রাঙ্গামাটি কলেজ ছাত্রলীগের ছাত্র প্রতিনিধি দীপংকর দে, মোঃ হাসান সহ ইউনিটের বিভিন্ন স্তরের শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

রাবিপ্রবি ক্যাম্পাসে বিক্ষোভে ছাত্রলীগ নেতা সাইদুজ্জামান পাপ্পু, মোঃ আকিব হোসেন, আসাদুজ্জামান ইফাত, বিশ্বজিৎ শীল, বদরুদ্দোজা সাঈদ, হৃদয় সিংহ, সামিউল আলম রণ, জাহাঙ্গীর আলম অপু সহ ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি বলেন, “সন্ত্রাস, সহিংসতা, অগ্নিসংযোগের মাধ্যমে যারা তারুণ্যের অগ্রযাত্রা যারা রোধ করতে চায়। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপদ পরিবেশ যারা বিঘ্নিত করতে চায়। আমার আপনার স্বপ্ন নিয়ে যারা ছিনিমিনি খেলতে চায়। যারা অবৈধ অবরোধ ডাকতে চায়, তাদেরকেই অবরুদ্ধ করার জন্য বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা মাঠে নেমেছে। তিনি আরো বলেন, দেশবিরোধী কিছু অপশক্তি দেশকে অস্থিতিশীল করার জন্য উঠেপড়ে লেগেছে। খেটে খাওয়া মানুষের রুটি-রুজির পথকে বন্ধ করার জন্য অবৈধ অবরোধের নামে তারা বাসে অগ্নিসংযোগ করছে। যারা আমাদের পুলিশ বাহিনী ও সাংবাদিককে হত্যা করছে তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।