শিরোনাম
মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটক

কাপ্তাইয়ে যুব রেড ক্রিসেন্ট সোসাইটির ২দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

২৪৮

॥ কাপ্তাই প্রতিনিধি ॥

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, যুব রেড ক্রিসেন্ট কাপ্তাই উপজেলা টিম ও রাঙ্গামাটি জেলা ইউনিটের আয়োজনে দু’দিন ব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে। সোমবার দুপুর ২টায় কাপ্তাই উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত ২ দিন ব্যাপী RCRC BASIC AND FIRST AID ট্রেনিং সম্পন্ন হয়।

সমাপনীয় অনুষ্ঠানে সভাপতিত্ব করে কাপ্তাই উপজেলা টিম দলের দলনেতা মোঃ আসিফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন, কাপ্তাই উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মাহবুব হাসান। বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি কবির হোসেন। এসময় কাপ্তাই উপজেলা ও জেলা ইউনিটের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

কাপ্তাই উপজেলা দলনেতা আসিফুল ইসলাম জানান, কাপ্তাই উপজেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানে রেড ক্রিসেন্ট দল গঠন করা হয়েছে এবং ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ট্রেনিং সম্পন্ন হয়েছে। কাপ্তাই উচ্চ বিদ্যালয় রেড ক্রিসেন্ট দল ছিলো ১৬তম শিক্ষা প্রতিষ্ঠান। সমাপনী প্রশিক্ষণে ৪০জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।