শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পানির ঢলে যৌথ এক পরিবারের ২টি ঘর নদীগর্ভেইউএনও’র পরিদর্শন কাপ্তাইয়ে কয়েকটি আশ্রয় কেন্দ্রে ১০৫জন আশ্রয় নিয়েছেপ্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতির কোনো বিকল্প নেই: মাটিরাঙ্গা ইউএনও মিতুরাঙ্গামাটিতে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা, বুধবারের পরীক্ষা স্থগিত, নিহত ১কাপ্তাইয়ে দুই শিশু আহত, নিরাপদে সরানো হলো ৮০ জনকেটানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত ও সচেতনতায় প্রশাসনের মাইকিংরাঙ্গামটির কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে ১৮আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে: ইউএনওবান্দরবনের রায়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহতখাগড়াছড়ির দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

রামগড়ে জাতীয় সমবায় দিবস পালিত

১৯৪

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥

‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ স্লোগানে খাগড়াছড়ির রামগড়ে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে সমবায় কার্যালয়ে সামনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষীণ শেষ কওে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা সমবায় অফিসার মোঃ দিদারুল আলম এর সঞ্চালনায় ও নির্বাহী অফিসার মিস. মমতা আফরিন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়াররম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আনোয়ার ফারুক, উপজেলা পরিষদের সংরক্ষিত সদস্য ও পৌরসভার প্যানেল মেয়র কণিকা বড়ুয়া, সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকতা -কর্মচারী, সমবায়ী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ সাংবাদিক উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ সংগঠন ও শ্রেষ্ঠ সমবায়ীকে সম্মাননা স্মারক প্রদান করা সহ নতুন সমবায় সমিতিকে সার্টিফিকেট প্রদান করা হয়।