শিরোনাম
রামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভামাটিরাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষে সেরা তিন মৎস্যচাষী পেলেন সম্মাননামাটিরাঙ্গায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিতখালেদা জিয়ার ৮২তম জন্মদিনে পানছড়িতে মিলাদ ও দোয়া মাহফিলখাগড়াছড়ির রামগড়ে সন্ত্রাসীদের দেয়া আগুনে দুই বসতঘর পোড়ানোর অভিযোগরাঙ্গামাটির কাপ্তাইস্থ বাংলাদেশ সুইডেন পলিটেকনিকে ছাত্র দুই গ্রুপের মারমারিতে আহত-১৩নামের মিল থাকায় খাগড়াছড়িতে এনসিপি’র যুব আহ্বায়ককে গ্রেফতারের চেষ্টাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এবার প্রায় সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধাররাঙ্গামাটিতে ভারসাম্যহীন শিশুকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার এক

আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য হলেন রাঙ্গামাটির অনিল চাকমা

৩৫৫

 

তুফান চাকমা

রাঙ্গামাটির লংগদু উপজেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক মণ্ডলীর সদস্য অনিল চাকমা সদ্য অনুমোদিত আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য হয়েছেন।

সোমবার (৩০ অক্টোবর) বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশক্রমে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি এই কমিটি অনুমোদন দিয়েছেন।

উপ-কমিটিতে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমানকে চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এমপিকে সদস্য সচিব করা হয়েছে।

উপ-কমিটির সদস্যগণের মধ্যে রয়েছেন আবুল হাসান মাহমুদ আলী এমপি, আ হ ম মুস্তফা কামাল এমপি, আবুল কালাম আজাদ এমপি, এম এ মান্নান এমপি, মোঃ আব্দুস শহীদ এমপি, মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি, সাবের হোসেন চৌধুরী এমপি সহ আরও অনেকেই।

অনিল চাকমা বলেন, কমিটিতে সদস্য পদ পাওয়া সম্পূর্ণ কৃতিত্ব রাঙ্গামাটির অভিভাবক দীপংকর তালুকদার এমপির। উনার সহযোগীতা না পেলে এই পদে স্থান পাওয়া অসম্ভব। দলের সভানেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পরবর্তীতে যে সকল কার্যকলাপ আসবে দীপংকর তালুকদার এর পক্ষে থেকে দায়িত্বশীল হয়ে কাজ করার আশা ব্যক্ত করেন তিনি।