শিরোনাম
রামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভামাটিরাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষে সেরা তিন মৎস্যচাষী পেলেন সম্মাননামাটিরাঙ্গায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিতখালেদা জিয়ার ৮২তম জন্মদিনে পানছড়িতে মিলাদ ও দোয়া মাহফিলখাগড়াছড়ির রামগড়ে সন্ত্রাসীদের দেয়া আগুনে দুই বসতঘর পোড়ানোর অভিযোগরাঙ্গামাটির কাপ্তাইস্থ বাংলাদেশ সুইডেন পলিটেকনিকে ছাত্র দুই গ্রুপের মারমারিতে আহত-১৩নামের মিল থাকায় খাগড়াছড়িতে এনসিপি’র যুব আহ্বায়ককে গ্রেফতারের চেষ্টাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এবার প্রায় সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধাররাঙ্গামাটিতে ভারসাম্যহীন শিশুকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার এক

দীঘিনালায় জাতীয় যুব দিবস পালিত

৮৭

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥

স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ প্রতিপাদ্য ধারন করে খাগড়াছড়ি দীঘিনালায় জাতীয় যুব দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদপত্র বিতরণ মধ্যে দিয়ে পালন করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন দীঘিনালা উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিরুপম চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, দীঘিনালা থানা অফিসার ইনচার্জ এর প্রতিনিধি পুলিশ উপপরিদর্শক নূরউদ্দিন, দীঘিনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, সাংবাদিক মো সোহেল রানা প্রমূখ।

আলোচনা সভায় ইউএনও মুহাম্মদ আরাফাতুল আলম বলেন, নিজেকে আত্মনির্ভরশীল হতে হবে, সবার যোগাযোগ ও কমিউনিকেশন রাখতে হবে। সরকারি সুযোগ সুবিধা ভোগ করে নিজেকে উদ্ধুক্তা হিসেবে হতে হবে। নিজের কর্মসংস্থান নিজেই তৈরি করতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে যুবকদের ভূমিকা সবচেয়ে বেশি। যুবকরা সবাই কম্পিউটার শিখতে হবে। ঘরে বসে উদ্ধুক্তাদের উৎপাদিত পণ্যে বিক্রয় করতে হবে। আলোচনা সভা শেষে ৮জন যুবক যুবতীর মাঝে আত্মকর্মসংস্থান ঋণ কর্মসূচী আওতায় ৬লক্ষ ২০ হাজার ঋনের চেক ও দুই ধাপে ৬০ জন যুবক যুবতীর মোমবাতি উৎপাদন বিষয়ক প্রশিক্ষন গ্রহনকরী মাঝে সনদ পত্র বিতরন করা হয়।