শিরোনাম
রামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভামাটিরাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষে সেরা তিন মৎস্যচাষী পেলেন সম্মাননামাটিরাঙ্গায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিতখালেদা জিয়ার ৮২তম জন্মদিনে পানছড়িতে মিলাদ ও দোয়া মাহফিলখাগড়াছড়ির রামগড়ে সন্ত্রাসীদের দেয়া আগুনে দুই বসতঘর পোড়ানোর অভিযোগরাঙ্গামাটির কাপ্তাইস্থ বাংলাদেশ সুইডেন পলিটেকনিকে ছাত্র দুই গ্রুপের মারমারিতে আহত-১৩নামের মিল থাকায় খাগড়াছড়িতে এনসিপি’র যুব আহ্বায়ককে গ্রেফতারের চেষ্টাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এবার প্রায় সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধাররাঙ্গামাটিতে ভারসাম্যহীন শিশুকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার এক

দীঘিনালায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন

১১৯

॥ মোঃ সোহেল রানা দীঘিনালা ॥

“আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত” প্রতিপাদ্য ধারন করে বিশ্ব হাত ধোয়া দিবস- ২০২৩ উপলক্ষে খাগড়াছড়ি দীঘিনালায় র‌্যালি ও আলোচনা সভা করা হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্স এর সামনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাশেম,  দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলম, দীঘিনালা সহকারী কমিশন(ভূমি) মুহাম্মদ আবুল হাসনাত খাঁন, দীঘিনালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী, দীঘিনালা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল মিন্টু,  নারী ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, আনসার ভিডিপি অফিসার মুহাম্মদ শাহ মোফাচ্ছেল, দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক কামনা ত্রিপুরা, সাংবাদিক মোঃ সোহেল রানা, এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষর্থীরা। র‌্যালি শেষ শিক্ষার্থীদের নিয়ে হাত ধোয়ার নিয়ম দেখান উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাশেম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আমল।