শিরোনাম
রামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনবান্দরবানের রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভাবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মাছের পোনা অবমুক্তরামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভামাটিরাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষে সেরা তিন মৎস্যচাষী পেলেন সম্মাননামাটিরাঙ্গায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিতখালেদা জিয়ার ৮২তম জন্মদিনে পানছড়িতে মিলাদ ও দোয়া মাহফিলখাগড়াছড়ির রামগড়ে সন্ত্রাসীদের দেয়া আগুনে দুই বসতঘর পোড়ানোর অভিযোগ

মাটিরাঙ্গায় এসিল্যান্ডের নাম ভাঙ্গিয়ে ৫০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক

১৬৮

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেজবাহ উদ্দিনের নাম ভাঙ্গিয়ে ভয়ভীতি দেখিয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি মাটিরাঙ্গা বাজারের জনৈক ব্যবসায়ী থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি।

প্রতারনার শিকার ওই ব্যাবসায়ী সাথে কথা বলে জানা যায়, সম্প্রতি মাটিরাঙ্গার এসিল্যান্ড পরিচয়ে জনৈক ব্যাক্তি ০১৯৭৭-২৩০৬৪৩ নাম্বার থেকে কল করে তাকে ভয়ভীতি দেখায়।

এ সময় মাটিরাঙ্গা বাজারের মাহি হোটেল, ফারুক হোটেল, মিষ্টির দোকান ও আয়োজনসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনার জন্য তালিকা করা হয়েছে। এসময় প্রতারক চক্রটি ওই ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের অর্থ দাবি করেন। পরে তাকে ৫০ হাজার টাকা বিকাশ করতে বলা হয়। পরবর্তীতে ওই ব্যাবসায়ী ০১৮১৮-৫০৪২৪৩ নাম্বারে তিন দফায় ৫০ হাজার টাকা বিকাশ করেন।

স্থানীয় বিকাশ এজেন্টের মালিক এভাবে টাকা পাঠানোর আগে নিশ্চিত হওয়ার জন্য পরামর্শ দিলে ওই ব্যাবসায়ী বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকালের দিকে মাটিরাঙ্গা ভুমি অফিসে গিয়ে সরাসরি এসিল্যান্ডের সাথে কথা বলে নিশ্চিত হন এসিল্যান্ডের নাম ব্যবহার করে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র তার সাথে প্রতারণা করেছে।

মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেজবাহ উদ্দিন বলেন, প্রতারনার শিকার ওই ব্যবসায়ী আমার কাছে এসেছিলেন। প্রতারক চক্রটি ভয়ভীতি দেখিয়ে ৫০ হাজার টাকা নিয়েছে। এছাড়াও এসিল্যান্ডের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন দোকান থেকে টাকা দাবি করার অভিযোগ পেয়েছি। এটি একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের কাজ। এ বিষয়ে সবাইকে সর্তক থাকার অনুরোধ করে এমন ঘটনা ঘটলে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও মাটিরাঙ্গা থানায় অবহিত করার পরামর্শ দেন মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেজবাহ উদ্দিন।