শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

রামগড়ে আধুনিক কম্বাইন হার্ভেস্টর মেশিনের মাধ্যমে কৃষকের ধান কর্তন

১৬০

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হতে প্রাপ্ত কম্বাইন আধুনিক কম্বাইন হার্ভেস্টর মেশিনের মাধ্যমে এ প্রথম রামগড়ে কৃষকের ধান কর্তন উদ্বোধন করা হয়েছে।

সোমবার( ৩০ অক্টোবর) সকাল ১১টার দিকে রামগড় পৌরসভার ৬নং ওয়ার্ডে আধুনিক এই যন্ত্র দ্বারায় কৃষক ওবাইদুল হকের জমি থেকে ধান কর্তনের মাধ্যমে এর কার্যক্রম শুরু করে রামগড় কৃষি অফিস।

রামগড় উপজেলা কৃষি অফিসের আয়োজনে আধুনিক মেশিনের মাধ্যমে ধান কর্তন উদ্ভোধন অনুষ্ঠানে মাঠে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী’ উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ রাশেদ চৌধুরী, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সানাউল্লাহ, উপসহকারী কৃষি অফিসার এমদাদুল হক মিঠু”সহ অন্যান্য কৃষি অফিসার ও সিআইজির কৃষক বৃন্দ।

রামগড় উপজেলা কৃষি অফিসার মোঃ মিজানুর রহমান জানান পার্বত্য অঞ্চলে এ প্রথম আধুনিক হার্ভেস্টর মেশিনের মাধ্যমে ধান কর্তন উদ্বোধন করা হয়েছে, যে কোন কৃষক সিআইজির মাধ্যমে এ যন্ত্র দিয়ে অল্প সময়ে তাদের জমির ধান কর্তন করতে পারবে।