শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

মোটর সাইকেলে আগুন

মাটিরাঙ্গায় বিএনপির ৩১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা : আটক ২

১৪৪

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ছাত্রলীগ নেতার মোটর সাইকেলে অগ্নিসংযোগের অভিযোগে খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ নাছির আহাম্মদ চৌধুরী ও মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ বদিউল আলমসহ ৩১ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে ছাত্রলীগ নেতা মোঃ পারভেজ। এ মামলায় অজ্ঞাতনামা আরো ৪০/৫০জনকে আসামী করা হয়।

ছাত্রলীগ নেতার মোটর সাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় মাটিরাঙ্গা থানা পুলিশ সোমবার (৩০ অক্টোবর) ভোরের দিকে দুইজনকে গ্রেফতার করেছে। আটককৃতরা হলেন, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সহ-সম্পাদক মোঃ নওশাদ আহমেদ ও মাটিরাঙ্গা পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ হোসেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া বলেন, মোটর সাইকেলে অগ্নিসয়োগের ঘটনায় দুইজনকে সোমবার ভোরে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রসঙ্গত, রোববার (২৯ অক্টোবর) রাতে ছাত্রলীগ নেতা মোঃ পারভেজ খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রীকে দেখে মাটিরাঙ্গা ফেরার পথে খাগড়াছড়ি জেলা বিএনপি সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরীর বাড়ি সংলগ্ন মাটিরাঙ্গা হর্টিকালচার সেন্টারের সামনে পৌছলে বিএনপির নেতাকর্মীরা তার মোটর সাইকেলের গতিরোধ করে প্রথমে মারধর ও পরে মোটরসাইকেলে অগ্নিসংযোগ করার অভিযোগ উঠে। তবে ছাত্রলীগ নেতার মোটর সাইকেলে অগ্নিসংযোগের অভিযোগ অস্বীকার করেছে মাটিরাঙ্গা উপজেলা বিএনপি।