শিরোনাম
রামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনবান্দরবানের রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভাবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মাছের পোনা অবমুক্তরামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভামাটিরাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষে সেরা তিন মৎস্যচাষী পেলেন সম্মাননামাটিরাঙ্গায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিতখালেদা জিয়ার ৮২তম জন্মদিনে পানছড়িতে মিলাদ ও দোয়া মাহফিলখাগড়াছড়ির রামগড়ে সন্ত্রাসীদের দেয়া আগুনে দুই বসতঘর পোড়ানোর অভিযোগ

হরতালের প্রভাব নেই আলীকদমে

১৪১

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম ॥

সারাদেশে বিএনপি-জামায়াতসহ অন্যান্য দলের ডাকে রোববার (২৯ অক্টোবর) হরতাল চলছে। তবে দিনব্যাপী ডাকা এ হরতালের কোন প্রভাব নেই বান্দরবানের আলীকদমে।

সকাল থেকে দোকান-পাট খুলতে শুরু করেছে। আলীকদমে যোগাযোগের একমাত্র বাহন অটোরিকশা ও মিনি টমটম চলতে দেখা গেছে। উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়েছে।
এদিকে উপজেলার বাস স্টেশন থেকে আলীকদম থেকে চকরিয়া উদ্দেশ্য বাস ছেড়ে গেছে। তবে বাস মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়,৩০ মিনিট পর বাস ও জীব গাড়ি ছাড়া হবে।

আলীকদম থেকে বাসযোগে চকরিয়া উপজেলার গন্তব্যে যাওয়া যাত্রী আবুল হাসেম বলেন, অফিসিয়াল কাজ এবং চিকিৎসার উদ্দেশ্য যাচ্ছি। তবে এখানে হরতালের কোন প্রভাব দেখতে পাচ্ছি না। লামা উপজেলার উদ্দেশ্যে যাওয়া যাত্রী সুমি আক্তার বলেন, নিজেদের কাজে যাচ্ছি। পান বাজার এলাকা থেকে বাস্টারমিনাল আসছি অটোরিকশা দিয়ে। কোন সমস্যা তো দেখতে পায়নি।