শিরোনাম
রামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনবান্দরবানের রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভাবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মাছের পোনা অবমুক্তরামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভামাটিরাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষে সেরা তিন মৎস্যচাষী পেলেন সম্মাননামাটিরাঙ্গায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিতখালেদা জিয়ার ৮২তম জন্মদিনে পানছড়িতে মিলাদ ও দোয়া মাহফিলখাগড়াছড়ির রামগড়ে সন্ত্রাসীদের দেয়া আগুনে দুই বসতঘর পোড়ানোর অভিযোগ

কাপ্তাইয়ে চিৎমরমে ৬৫০ জন পেল টিসিবির পণ্য

১৭১

কাপ্তাই প্রতিনিধি

রাঙ্গামাটি চিৎমরম ইউপিতে টিসিবির পণ্য পেল ৬৫০ জন । এসময় নারী,পুরুষ, শিশু টিসিবির কার্ডধারীকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে টিসিবির পণ্য কিনতে দেখা যায়।

শনিবার ( ২৮ অক্টোবর) চিৎমরম খিয়াং ঘাটে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী। এসময় ডিলার বির্দশন বড়ুয়া সহ ইউপি সদস্য ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমকর্তা রুহুল আমিন বলেন, ৪৭০ টাকায় প্রতিজন টিসিবির কার্ডধারীকে ২লিটার তেল, ২কেজি মশুর ডাল এবং ৫ কেজি করে চাল প্রদান করা হয় ।