শিরোনাম
রামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভামাটিরাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষে সেরা তিন মৎস্যচাষী পেলেন সম্মাননামাটিরাঙ্গায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিতখালেদা জিয়ার ৮২তম জন্মদিনে পানছড়িতে মিলাদ ও দোয়া মাহফিলখাগড়াছড়ির রামগড়ে সন্ত্রাসীদের দেয়া আগুনে দুই বসতঘর পোড়ানোর অভিযোগরাঙ্গামাটির কাপ্তাইস্থ বাংলাদেশ সুইডেন পলিটেকনিকে ছাত্র দুই গ্রুপের মারমারিতে আহত-১৩নামের মিল থাকায় খাগড়াছড়িতে এনসিপি’র যুব আহ্বায়ককে গ্রেফতারের চেষ্টাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এবার প্রায় সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধাররাঙ্গামাটিতে ভারসাম্যহীন শিশুকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার এক

মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগের বার্ষিক সম্মেলন ও কমিটি হস্তান্তর

১৪৪

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা 

খাগড়াছড়ির মাটিরাঙ্গার পৌর ছাত্রলীগের বার্ষিক সম্মেলন ও কমিটি হস্তান্তর বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার ২৮ অক্টোবর বিকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় পৌর ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান।

অনুষ্ঠানে, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক মো: তাজুল ইসলাম, ২নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. শহীদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি তসলিম উদ্দিন রুবেল, উপজেলা ছাত্রলীগের, সাধারণ সম্পাদক আবু তালেব প্রমুখ বক্তব্য দেন।  অনুষ্ঠানে মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগের ১, ২, ৩, ৫, ৭, ৮ ও ৯নং ওয়ার্ড কমিটি বিলুপ্তপূর্বক আগামী ১ বছরের জন্য নব গঠিত কমিটি হস্তান্তর করা হয়।

এর আগে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে দেশব্যাপী বিএনপি জামাত কর্তৃক অগ্নি সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি ও আগামীকাল হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে। অনুষ্ঠানে মাটিরাঙ্গায় উপজেলা ও পৌরশাখার ছাত্রলীগে ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগণ  উপস্থিত ছিলেন।