শিরোনাম
রামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভামাটিরাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষে সেরা তিন মৎস্যচাষী পেলেন সম্মাননামাটিরাঙ্গায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিতখালেদা জিয়ার ৮২তম জন্মদিনে পানছড়িতে মিলাদ ও দোয়া মাহফিলখাগড়াছড়ির রামগড়ে সন্ত্রাসীদের দেয়া আগুনে দুই বসতঘর পোড়ানোর অভিযোগরাঙ্গামাটির কাপ্তাইস্থ বাংলাদেশ সুইডেন পলিটেকনিকে ছাত্র দুই গ্রুপের মারমারিতে আহত-১৩নামের মিল থাকায় খাগড়াছড়িতে এনসিপি’র যুব আহ্বায়ককে গ্রেফতারের চেষ্টাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এবার প্রায় সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধাররাঙ্গামাটিতে ভারসাম্যহীন শিশুকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার এক

থানচিতে নৌকা ডুবে তিন জন নিখোঁজ, এক নারীর যাত্রী মরদেহ উদ্ধার

৩৪৪

॥ থানচি উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানে থানচিতে বংড অকটাইখাঃ এলাকায় সাঙ্গু নদীতে নৌকা ডুবে নিখোঁজ হওয়া তিনজনের মধ্যে লংরে খুমি (২১) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে দমকল বাহিনী ও পুলিশ।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে তিন্দু ইউনিয়নের সাঙ্গু নদীর বংড অকটাইখাঃ এলাকা থেকে নিখোঁজ তিন যাত্রী মধ্যে এক নারী যাত্রী লাশটি উদ্ধার করা হয়। তবে এখনো মিলেনি দুই যাত্রী মরদেহ। তাদের উদ্ধারের অভিযান চলছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, গতকাল বুধবার (২৫ অক্টোবর) সকালে ছোট মদকের অংলে খুমিপাড়া থেকে নয় জন যাত্রী নিয়ে রেমাক্রী বাজারে আসে একটি নৌকা। সেখান থেকে পরিবারের প্রয়োজনীয় বাজার করে বাড়ি ফেরার পথে পানির নিচের পাথরের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। এ সময় সাঁতার কেটে ছয় জন তীরে উঠলেও তিন জন ডুবে গিয়ে নিখোঁজ হন।

এদিকে ইঞ্জিনচালিত এক নৌকার মাঝি বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে সাঙ্গু নদীতে একটি লাশ দেখতে পেয়ে জনপ্রতিনিধিদের খবর দিলে পুলিশ বাহিনী, দমকল বাহিনী ও স্থানীয়রা মিলে লাশটি উদ্ধার করা হয়। এখনও দুই যাত্রী নিখোঁজ রয়েছেন। তারা হলেন- অংলে খুমিপাড়ার বাসিন্দা লংবে খুমী (৪৫) এবং চয়অং খুমিপাড়ার বাসিন্দা ছাই অং খুমি (৩০)। তাদের মরদেহ উদ্ধারে অভিযান চলছে।

থানচি ফায়ার সার্ভিসের ইউনিট পরিদর্শক ইসমাইল হোসেন বলেন, নৌকা ডুবে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধারের অভিযানে এক নারীর লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছি। এখনও নিখোঁজ দুই যাত্রী মরদেহ উদ্ধারের জন্য অভিযান চলছে।

এক নারীর মরদেহ উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাঃ আবুল মনসুর বলেন, নৌকা ডুবে তিন জন নিখোঁজ হওয়ার পর বৃহস্পতিবার সকাল থেকে উদ্ধার অভিযানে নামে পুলিশ, দমকল বাহিনী ও স্থানীয়রা।

তিনি আরো বলেন, উদ্ধারের অভিযানে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো দুজন যাত্রী নিখোঁজ রয়েছেন। তাদের মরদেহ উদ্ধারের অভিযান চলছে।