শিরোনাম
রামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনবান্দরবানের রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভাবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মাছের পোনা অবমুক্তরামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভামাটিরাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষে সেরা তিন মৎস্যচাষী পেলেন সম্মাননামাটিরাঙ্গায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিতখালেদা জিয়ার ৮২তম জন্মদিনে পানছড়িতে মিলাদ ও দোয়া মাহফিলখাগড়াছড়ির রামগড়ে সন্ত্রাসীদের দেয়া আগুনে দুই বসতঘর পোড়ানোর অভিযোগ

বর্গা শিক্ষক দিয়ে বিদ্যালয়ে পাঠদান চালানো যাবে না: কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

১৫০

॥ দহেন ত্রিপুরা, খাগড়াছড়ি ॥

ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স এর চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি বলেছেন, শিক্ষকরা দায়িত্ব সঠিক ভাবে পালন করলে জাতিগঠনে ভূমিকা রাখতে পারবে। বর্গা শিক্ষক দিয়ে বিদ্যালয়ে পাঠদান চালানো যাবে না। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নবীন শিক্ষকদের ভূমিকা রাখতে হবে। বৃহস্পতিবার (২৬অক্টোবর) সকালে জেলা শহরের অফির্সাস ক্লাবে জেলা প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে নব নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের বরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বর্গা শিক্ষক দিয়ে বিদ্যালয়ে পাঠদান চালানো যাবে না। বর্গা শিক্ষক দিয়ে নিজেদের ভবিষ্যৎ অন্ধকারে নিয়ে যাবেন না। এসব করলে দেশের উন্নয়নে সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারবো না। শুধু স্মার্ট বাংলাদেশ বললে হবে না, সেটাকে বাস্তবায়নে শিক্ষকদেরও ভূমিকা রাখতে হবে। দেশ শেখ হাসিনার নেতৃত্বে থাকলে, নিরাপদে থাকবে দেশের জনগণ। বাংলাদেশকে উন্নত শিখরে নিয়ে যেতে চাইলে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শিক্ষকদেরও স্মার্ট হতে হবে।

অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ মাসুম পারভেজ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, পার্বত্য জেলা পরিষদের সদস্য ও প্রাথমিক শিক্ষা বিভাগের আহবায়ক নিলোৎপল খীসা, এ্যাডভোকেট আশুতোষ চাকমা, জেলা পরিষদের সদস্য ক্যজরী মারমা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাহাব উদ্দিন প্রমুখ।

এছাড়াও বাংলাদেশ প্রাথমিক প্রধান শিক্ষক সমিতি, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে নবীন শিক্ষকদের উদ্দেশ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।