শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

ফিলিস্তিনে অসহায় মুসলমানদের উপর বর্বর ইসরায়েলী হত্যাকান্ডের প্রতিবাদে

দীঘিনালায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

১১৮

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥

ফিলিস্তিনে অসহায় মুসলমানদের উপর বর্বর ইসরায়েলী হত্যাকান্ড জুলুম-নির্যাতন ও মুসলমানদের প্রথম কিবলাবায়তুল মুকাদ্দাস অবৈধ দখলদার মুক্ত করার দাবীতে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।

রবিবার (২২অক্টোরব) সকালে দীঘিনালা উপজেলা আহলে সুন্নাত ওয়াল জাম‘আত আয়োজনে কবাখালী জালালাবাদ কেন্দ্রীয় জামে মসজিদ এর সামন থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কবাখালী বাজার হয়ে উপজেলার কলেজ সংলগ্ন মুজিব চত্বরে গিয়ে শেষ হয়। পরে দীঘিনালা উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামা‘আত এর সিনিয়র সহ-সভাপতি মাওঃ আবদুচ ছবুর আল কাদেরী‘র সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা আহলে সুন্নাত ওয়াল জামা‘আত এর সাংগঠনিক সম্পাদক মাও: ফয়েজ আহমেদ বারী। দীঘিনালা উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামা‘আত এর সাংগঠনিক মাওঃ মোঃ শাহ জাহান সিরাজী সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন, দীঘিনালা উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামা‘আত উপদেষ্ঠা মোঃ মাহবুবুল আলম, কবাখালী ইউনিয়ন‘র সাবেক চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন, মাওঃ আবুল বাশার, মাওঃ শামসুল আলম, মাওঃ মোঃ সেলিম উদ্দিন, হাফেজ মাওঃ গাজী সেলিম প্রমূখ।

মাববন্ধনে বক্তারা বলেন, মুসলিম রাষ্ট্র ফিলিস্তিনির অসহায় মুসলমানের উপর ইসরায়েলী বর্বর হত্যাকান্ড নারীও শিশুকে কাউকে বাদ দেয় নাই জুলুম অত্যাচার থেকে। মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মুকাদ্দাস ইসরায়ীলরা অবৈধ ভাবে দখল করে রেখেছে। মুসলমান জাতি কোন ধর্মের সম্প্রদায়ে প্রতি অন্যয় অত্যাচার করে না। মহানবী হযরত মুহাম্মদ(স:) বিশ^ শান্তির দূত হয়ে পৃথিবীতে আগম করছিলেন। মানুষকে হত্যা করা ইসলাম ধর্ম শিখায় নাই। ইসলাম হলো শান্তির ধর্ম। ফিলিস্তানি অসহায় মুসমানদের প্রতি বর্বরত হত্যাকান্ড বন্ধ করে স্বাধীন ফিলিস্তানী রাষ্ট্র ঘোষনা দেয়ার জন্য জাতি সংঘের প্রতি আহবান জানানো হয়।