শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

২০২

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির কাপ্তাই লেকের পানিতে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২১ অক্টোবর) দেড়টার দিকে কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়ন ৬নং ওয়ার্ডের বিএফআইডিসি টিলা সংলগ্ন এলাকায় লেকে গোসল করতে এই ঘটনা ঘটে। শিশুটির নাম মোঃ নুর আলম (১২) সে কাপ্তাই নতুন বাজার বিএফআইডিসি টিলার মোঃ হানিফের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ৪নং কাপ্তাই ইউনিয়ন এর ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মজিবুর রহমান জানান, শিশুটি বেলা দেড়টার দিকে বিএফআইডিসি টিলা বাসা সংলগ্ন লেকের পানিতে গোসল করতে নামে সবার অজান্তে পানির নিচে তলিয়ে যায়। পরে পরিবারের সদস্য এবং স্থানীয়রা তল্লাশি চালিয়ে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে।

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শাহীনুর রহমান (পরিদর্শক) জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। আইনী প্রক্রিয়া শেষে শিশুটির দাফন সম্পন্ন করা হবে বলে তিনি জানান। শিশুটিকে দেখতে এলাকার শত শত লোকজন এলাকায় জড়ো হয়েছে।