শিরোনাম
রামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভামাটিরাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষে সেরা তিন মৎস্যচাষী পেলেন সম্মাননামাটিরাঙ্গায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিতখালেদা জিয়ার ৮২তম জন্মদিনে পানছড়িতে মিলাদ ও দোয়া মাহফিলখাগড়াছড়ির রামগড়ে সন্ত্রাসীদের দেয়া আগুনে দুই বসতঘর পোড়ানোর অভিযোগরাঙ্গামাটির কাপ্তাইস্থ বাংলাদেশ সুইডেন পলিটেকনিকে ছাত্র দুই গ্রুপের মারমারিতে আহত-১৩নামের মিল থাকায় খাগড়াছড়িতে এনসিপি’র যুব আহ্বায়ককে গ্রেফতারের চেষ্টাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এবার প্রায় সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধাররাঙ্গামাটিতে ভারসাম্যহীন শিশুকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার এক

লামায় পাহাড় কাটায় ২ জনকে জেল, ২ জনকে জরিমানা

১৭১

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে পাহাড় কাটার অপরাধে এফএসি নামে এক ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এসময় ইটভাটার ৪ জনকে আটক করে দুইজনকে ৬ মাসের জেল ও দুইজনকে ৫০ হাজার করে টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২১ অক্টোবর) দুপুরে লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তফা জাবেদ কায়সার এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তফা জাবেদ কায়সার বলেন, ইটভাটার মালিকগণ অবৈধভাবে পাহাড় কর্তন করেছেন, যা দণ্ডনীয় অপরাধ। বিগত সময়ে তাদের সবাইকে বিভিন্ন পরিমাণে জরিমানা করা হয়েছে। তাতেও তারা সংশোধন হয়নি।

তিনি আরো বলেন, আজ শনিবারে দুপুরে ফাইতং ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। এসময় এফএসি ইটভাটায় হাতেনাতে পাহাড় কাটার অপরাধে ৪ জনকে আটক করা হয়েছে। পরে তাদের অপরাধ বিবেচনা করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত) ২০১৯ এর ৫ এর ১ ধারা লঙ্ঘনের অপরাধে ১৫/১ ধারায় জাফর আলম পিতা- আলহাজ্ব ঠান্ডা মিয়াকে ৬ মাসের জেল, মোঃ এরফান পিতা- আবুল কালামকে ৪ মাসের জেল এবং মোঃ মোর্শেদ পিতা- নুরুল আলমকে ৫০ হাজার ও
আব্দুল হাকিম পিতা- ওসমাম গনিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শামীম শেখ বলেন, অপরাধীদের দুইজনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জরিমানা পরিশোধ করায় দুইজনকে ছেড়ে দেয়া হয়েছে।