শিরোনাম
বান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পিস্তল, গুলি সহ ৫ কোটি টাকার আইস উদ্ধাররামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনবান্দরবানের রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভাবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মাছের পোনা অবমুক্তরামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভামাটিরাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষে সেরা তিন মৎস্যচাষী পেলেন সম্মাননামাটিরাঙ্গায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিত

লংগদু সেনা জোন কতৃক ৪ মন্দিরে আর্থিক সহায়তা

৭৬৯

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥

রাঙ্গামাটির লংগদুতে দেশব্যাপী সনাতন ধর্মের শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে লংগদু জোনের অন্তর্গত ৪টি মন্দিরে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

শুক্রবার দুপুরে লংগদু জোনের আওতাধীন মন্দির গুলোর ম্যানেজিং কমিটির হাতে অনুদান তুলে দেন জোন অধিনায়ক লে. কর্নেল হিমেল মিয়া, পিএসসি।

এসময়, মন্দির টিলা মাইনীমুখ শ্রী শ্রী হরি মন্দির, লংগদু তিনটিলা শ্রী শ্রী রাধাকৃষ্ণ সেবাশ্রম মন্দির, মাইনীমুখ শ্রী শ্রী শিব মন্দির, বাঘাইছড়ি দূরছড়ি শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরকে উক্ত নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়।

অনুদান প্রদানকালে আরো উপস্থিত ছিলেন, অত্র জোনের উপ-অধিনায়ক মেজর রিফাতুজ্জাকের সহ জোনের বিভিন্ন পদবির অফিসারবৃন্দ।

এসময় জোন অধিনায়ক বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশ এবং জনগনের সেবায় কাজ করে যাচ্ছে। আগামীতেও সেবা মূলক এসকল কার্যক্রম অব্যাহত থাকবে।