শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতুস্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ দীঘিনালায় মাদকবিরোধী র‌্যালিবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পিস্তল, গুলি সহ ৫ কোটি টাকার আইস উদ্ধাররামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনবান্দরবানের রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভা

১০ আর ই সেনাজোনের উদ্যোগে দান উৎসব পালনে আর্থিক সহায়তা

১২১

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥

রাঙ্গামাটি কাপ্তাই জীবতলি বাংলাদেশ সেনাবাহিনী (১০ আর ই) সেনাজোন কর্তৃক পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে ১০ আর ই জোনের দায়িত্বরত এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় ক্ষুদ্র – নৃ গোষ্টির মাঝে মহান কঠিনচীবর দান উৎস্ব পালনে আর্থিক সহায়তা প্রদান করা হয়। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকাল ১০ আর ই দায়িত্বপূর্ণ এলাকা ধনপাতাবাজার বন বিহারের উদ্যোগে মহান কঠিনচীবর দান পালন লক্ষে এ আর্থিক অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ করেন, ১০ আর ই জোন কমান্ডার লে. কর্নেল মুহাম্মদ সোহেল, পিএসসি। আর্থিক সহায়তা গ্রহণ করেন স্থানীয় হেডম্যান রুপায়ন চাকমা ও মেম্বার সবিনয় চাকমা।
এসময় প্রধান অতিথি বলেন, ১০ আর ই সেনা জোনের পক্ষ থেকে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়নমূলক কাজ চলমান আছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, এছাড়া ১০ আর ই জোনের আওতাধীন সকল ক্যাম্পগুলোর পাশে অবস্থানরত পাহাড়ী বাঙালী অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়ন মূলক কাজ এবং দুস্থদের চিকিৎসার্থে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম অব্যহত থাকবে।