শিরোনাম
স্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ দীঘিনালায় মাদকবিরোধী র‌্যালিবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পিস্তল, গুলি সহ ৫ কোটি টাকার আইস উদ্ধাররামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনবান্দরবানের রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভাবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মাছের পোনা অবমুক্তরামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

কাপ্তাইয়ে জয়সেট সেন্টারের উদ্বোধন

১৮৩

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় জয় স্মার্ট সার্ভিস এন্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার( জয় সেট সেন্টার) উদ্বোধন করা হয়েছে। বুধবার( ১৮ অক্টোবর) সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদ চত্বরে ভিত্তি প্রস্থর স্থাপন করেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক।

এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) সৈয়দ ফারহানা পৃথা, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন, চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকত (ওসি) শফিউল আজম বাবুসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

কাপ্তাই উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী জানান, ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্পের আওতায় সারা বাংলাদেশে ৪শ’ ৯১ টি উপজেলা এবং ৬৪ টি জেলায় সর্বমোট ৫ শ’ ৫৫ টি জয় সেট সেন্টার স্থাপিত হবে। এই জয় সেট সেন্টার এর মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অধীনে বেকার যুবকদের প্রশিক্ষণ সহ আইসিটিতে দক্ষ হিসাবে গড়ে তোলা হবে।