শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

আলীকদমে মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে পরিবহন ধর্মঘট পালিত

২৪৮

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,আলীকদম ॥

বান্দরবানের আলীকদমে মালিক শ্রমিক ঐক্য পরিষদের ধর্মঘটের ডাকে মোটরসাইকেল ব্যতীত আলীকদমে থেকেও দূরপাল্লার সব ধরনের ইঞ্জিন চালিত যান চলাচল বন্ধ রেখেছেন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। ধর্মঘটের কারণে সব ধরনের যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা।

বুধবার (১৮ অক্টোবর) চট্টগ্রাম-কক্সবাজার- টেকনাফ-বান্দরবান সড়ক ও পিএবি বাঁশখালী সহ চট্টগ্রাম দক্ষিণাঞ্চলের তিন জেলা ও উপজেলায় বুধবার সকাল ৬ টা হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত পরিবহন ধর্মঘট পালনের ডাক দিয়েছে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

কয়েকজন যাত্রীর সাথে কথা বলে জানা যায়, মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে চলা পরিবহন ধর্মঘটের ২ গুন গাড়ি ভাড়া দিয়ে চকরিয়া থেকে আলীকদমে আসেন এবং ৩ টি স্হানে ভেঙ্গে ভেঙ্গে গাড়ি নিয়ে আসতে হয়েছে বলে জানান তারা।

মূলত মালিক শ্রমিক ঐক্য পরিষদের দাবিগুলো হলো- সড়ক ও উপ-সড়কে দুর্ঘটনা প্রতিরোধ, সড়কে শৃঙ্খলা আনা, বিআরটিএ’র অনুমোদন ব্যতীত মিনি বাস চ্যাসিসকে লোকাল গ্যারেজে করে দ্বিতল বাসে রূপান্তর করে স্লিপার কোচ নাম দিয়ে অপ্রশস্ত রোডে চলাচল নিষিদ্ধ করা, বহিরাগত এসি/নন এসি বাস রুট পারমিটের শর্ত ভঙ্গ করে লোকাল রুটের যাত্রী বহনের কারণে গাড়িতে গাড়িতে অসম প্রতিযোগিতা বন্ধ করা, সড়কের দুর্ঘটনা ও প্রাণহানির জন্য দায়ী ইজিবাইক, ব্যাটারি রিকশা, টমটম ও অবৈধ থ্রি হুইলার সিএনজিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ করা, হাইওয়ের আইন মোতাবেক রাস্তার উভয় পাশের অবৈধ স্থাপনা সহ হাট-বাজার সরিয়ে নেয়া, একই দেশে ঢাকা ও চট্টগ্রামে একই ট্রাফিক আইনে দ্বিগুণ জরিমানার বৈষম্য দূরীকরণ, চট্টগ্রাম বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনাল সংস্কার ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, খোলা ট্রাকে লবণ পরিবহন নিষিদ্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন, রিকুইজিশানের মাধ্যমে ২ জেলায় রুট পারমিটধারী বাস মিনিবাস কোচ গাড়ি দেশের প্রত্যন্ত এলাকা ও উপজেলায় পাঠানোর নামে রিকুইজিশান বাণিজ্য বন্ধ, কক্সবাজার পৌর বাস টার্মিনালে ময়লা-আবর্জনার স্তুপ অবিলম্বে পরিষ্কার করা।

উল্লেখ্য,এর আগে গত ৯ অক্টোবর চট্টগ্রাম নগরী থেকে কক্সবাজার-বান্দরবানসহ দক্ষিণ চট্টগ্রামের সকল রুটে দুই ঘণ্টা বাস চলাচল বন্ধ রেখে বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিকরা।