শিরোনাম
রামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনবান্দরবানের রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভাবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মাছের পোনা অবমুক্তরামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভামাটিরাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষে সেরা তিন মৎস্যচাষী পেলেন সম্মাননামাটিরাঙ্গায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিতখালেদা জিয়ার ৮২তম জন্মদিনে পানছড়িতে মিলাদ ও দোয়া মাহফিলখাগড়াছড়ির রামগড়ে সন্ত্রাসীদের দেয়া আগুনে দুই বসতঘর পোড়ানোর অভিযোগ

মাটিরাঙ্গায় শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালন

৭৩

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শহিদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালন করা হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে, অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম. হুমায়ুন মোরশেদ খান।

উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমার সঞ্চালনায়, অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ বক্তব্য দেন।

এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শহিদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা হয়।

একই সময়ে কেক কেটে শহিদ শেখ রাসেলের ৬০ তম জন্মদিন পালন করেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সভায় মেধাবী শেখ রাসেলের স্মৃতিচারণ করেন বক্তারা।

অনুষ্ঠানে, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা সহ উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।