শিরোনাম
রামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনবান্দরবানের রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভাবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মাছের পোনা অবমুক্তরামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভামাটিরাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষে সেরা তিন মৎস্যচাষী পেলেন সম্মাননামাটিরাঙ্গায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিতখালেদা জিয়ার ৮২তম জন্মদিনে পানছড়িতে মিলাদ ও দোয়া মাহফিলখাগড়াছড়ির রামগড়ে সন্ত্রাসীদের দেয়া আগুনে দুই বসতঘর পোড়ানোর অভিযোগ

লামায় নদীতে দুই শিশু নিখোঁজ, ১জনের লাশ উদ্ধার

৭৪

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

বান্দরবানের লামা উপজেলায় লামাখালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকালে উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বৈক্ষমপাড়াস্থ লামা খালে এ দুর্ঘটনা ঘটে। সন্ধ্যায় স্থানীয়রা একজনের লাশ উদ্ধার করলেও আরেকজনের লাশ এখনো পাওয়া যায়নি।

দুই শিশু নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন রূপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা। তিনি আরো বলেন, ইতিমধ্যে লামা ফায়ার সার্ভিস ও লামা থানা পুলিশের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

পানিতে ডুবে নিহত শিশু এক্যানু মার্মা (৬) রূপসীপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বৈক্ষমপাড়া এলাকার মংক্যহ্লা মার্মার মেয়ে এবং অপর শিশু ক্য ক্য নু মার্মা (৪) একই ওয়ার্ডের দরদরী নয়া মার্মা পাড়ার থুই চাহ্লা মার্মার মেয়ে। এক্যানু মার্মার লাশ উদ্ধার হলেও এখনো ক্য ক্য নু মার্মাকে পাওয়া যায়নি।

ওয়ার্ড মেম্বার উহ্লামং মার্মা জানান, সম্পর্কে শিশু দুইজন মামাতো ফুফাতো বোন। দরদরী নয়া পাড়া ও বৈক্ষমপাড়া দুইটি পাশাপাশি। নদীর এপাড় আর ওপাড়। বিকেলে দুইজন বাড়ির পাশের লামাখালে গোসল করতে যায়। পরে সেখানে গোসল করতে গেলে পানিতে তলিয়ে যায়। অনেকক্ষণ সময় ধরে বাড়িতে ফিরে না আসলে তাদের খোঁজাখুজি শুরু হয়। এসময় নদীর পাড়ে তাদের কাপড় পড়ে থাকতে দেখে। তখন স্বজনরা নদীতে খোঁজা শুরু করে। সন্ধ্যায় ঘটনাস্থল থেকে প্রায় ৫শত গজ নিচে নদীতে থেকে এক্যানু মার্মার লাশ উদ্ধার করে। অপর শিশু ক্য ক্য নু মার্মার লাশ উদ্ধারে অভিযান চলছে। স্থানীয়দের সাথে লামা ফায়ার সার্ভিস ও লামা থানা পুলিশ যুক্ত হয়েছে। দুই শিশুর বাবা মালয়েশিয়া প্রবাসী।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শামীম শেখ বলেন, ঘটনাটি মর্মান্তিক। আমরা শুনামাত্র ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। ফায়ার সার্ভিস কাজ করছে। আমরা সহযোগিতা করছি।

লামা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাফায়েত হোসেন বলেন, আমাদের ডুবুরি টিম পানিতে নিখোঁজ অপর শিশুটিকে উদ্ধারে কাজ শুরু করেছে।