শিরোনাম
রামগড়ে মাদক ও জুয়ার ক্ষতিকর বিষয়ে লিফলেট বিতরণ করলো ছাত্রদলবান্দরবনের রোয়াংছড়িতে প্রকল্পের কাজ না করে অর্থ আত্মসাতের অভিযোগক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণ

লংগদুতে ইমাম সমিতির উদ্যোগে ইজরাইলে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ

২৯০

॥ মোঃ আলমগীর হোসেন ,লংগদু ॥

ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের নৃশংস হামলা ও গণহত্যার প্রতিবাদে রাঙ্গামাটির লংগদুতে বাংলাদেশ ইমাম সমিতির লংগদু উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলার বাইট্টাপাড়া বাজার হতে বিক্ষোভ মিছিল বের করে লংগদু শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এসে সমাবেশে একত্রিত হয়।

এসময় লংগদু উপজেলা ইমাম সমিতির সাধারন সম্পাদক হাফেজ আব্দুল মতিনের সঞ্চালনায়, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা সোহেল আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার মাওলানা ফোরকান আহমদ।

এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা ফেরদৌস আলম,মাও. আমিনুর রশিদ,মাও. নাছির উদ্দীন, মাওঃ জুবাইদুল হাছান, মাওঃ আব্দুল মান্নান,মাওঃ ইমাইল হোসেন, মাওঃ জুল ফিকার সহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত হাজারো মুসলিম প্রিয় জনতা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিলে ও সমাবেশে লাদ বক্তারা বলেন, ফিলিস্তিনের উপরে যে হারে ইসরায়েলি বাহীনি হামলা করছে, এভাবে চলতে থাকলে আমরাও বাংলাদেশ থেকে ফিলিস্তিনিদের সহযোগীতা করে ইসরায়েলকে পরাজিত করবো। নিরীহ মুসলিমদের পক্ষে আমাদের আন্দোলন আগামীতে আরো বেগবান করা হবে। এসময় বিভিন্ন ইসলামিক শ্লোগানে মুখরিত হয়ে উঠে সমাবেশ স্থল। সমাবেশে বক্তারা ইজরাইলি সকল পণ্য বর্জনের আহ্বান জানান।