শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

রাঙ্গামাটিতে এমপি ও জেলা পরিষদ চেয়ারম্যানের পারিবারিক মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা

১৯৪

তুফান চাকমা

রাঙ্গামাটি রাজবন বন বিহারে রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার, এমপি ও জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী’র পারিবারিক মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়েছে।

শুক্রবার (১৩ অক্টোবর) সকালে বিহারের দেশনালয়ে রাঙ্গামাটি জেলা আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের আয়োজনে এই বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এসময় রাঙ্গামাটি জেলা আওয়ামী যুবলীগ নেতা মিলন তালুকদার, নানিয়ারচর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক তুফান চাকমা, রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্রলীগ নেতা তুষার চাকমা, জেলা ছাত্রলীগ নেতা নোবেল চাকমা, এন্টন চাকমা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

মিলন তালুকদার বলেন, রাঙ্গামাটি জেলার সকল সম্প্রদায়ের অভিভাবক দীপংকর তালুকদার এমপি ও জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর পারিবারিক তথা সকল প্রাণীর হিত সুখ মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়েছে।