শিরোনাম
স্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ দীঘিনালায় মাদকবিরোধী র‌্যালিবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পিস্তল, গুলি সহ ৫ কোটি টাকার আইস উদ্ধাররামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনবান্দরবানের রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভাবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মাছের পোনা অবমুক্তরামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

কাপ্তাইয়ে জাতীয় দূর্যোগ প্রশমন দিবস পালিত

১৮০

মোঃ কবির হোসেন, কাপ্তাই

রাঙ্গামাটি কাপ্তাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। শুক্রবার (১৩অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা কাপ্তাই দপ্তরের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কাপ্তাই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রুহুল আমিনের সঞ্চালনায় এবং কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন এর সভাপতিত্বে দিবসটি কিন্নরী সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় হল “অসমতার বিরুদ্ধে লড়াই করি দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি”। দিবসটিতে স্বাগত বক্তব্য রাখে কাপ্তাই প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ কবির হোসেন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন (ওসি), সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী, উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার, ইউপি চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহামুদুল হক মুরাদ ও কাপ্তাই ফায়ার সার্ভিস লিডার মোঃ নজরুল ইসলাম। 

এসময় নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন ও বক্তরা বলেন, দূর্যোগ-বিপদ এলে মনবল শক্ত রাখতে হবে।এবং সকলে সচেতন হলে আমরা দূর্যোগ হতে রক্ষা পেতে পাড়ি। এসময় কাপ্তাই বিভিন্ন দপ্তর প্রধান, কাপ্তাই ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্ট টিম উপস্থিত ছিলেন।