শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

রাইখালী পাহাড়ী কৃষি গবেষণা কেন্দ্রে আনসার ক্যাম্প উদ্বোধন

আমরা কৃষিতে পাহাড়কে বদলে দিতে চাই: বিএআরই মহাপরিচালক

১৬৩

মোঃ কবির হোসেন, কাপ্তাই

বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউটের ( বিএআরই) মহাপরিচালক ড: দেবাশীষ সরকার বলেছেন, আমরা কৃষিতে পাহাড়কে বদলে দিতে চাই। রাইখালী পাহাড়ী কৃষি গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীদের উদ্ভাবিত বিভিন্ন জাতের ফল এ অঞ্চলের কৃষি অর্থনীতিতে বছরের পর বছর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে এই অঞ্চলের কৃষকরা বৈপ্লবিক পরিবর্তন এনেছে কৃষিতে।

শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ১১ টায় রাঙ্গামাটির কাপ্তাই রাইখালী কৃষি গবেষণা কেন্দ্রে কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ ” শীর্ষক প্রকল্পের আওতায় নির্মিত আনসার ক্যাম্প উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় মহাপরিচালক বারি উদ্ভাবিত বিভিন্ন জাতের ফল ও সবজির চারা- কলম এবং বীজ বিতরণ কর্মসূচীর উদ্বোধন করে।

রাইখালী পাহাড়ী কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএআরই এর পরিচালক ( সেবা ও সরবরাহ) ড: ফেরদৌসী ইসলাম, পরিচালক ( পরিকল্পনা ও মূল্যায়ন) ড: দিলোয়ার আহমেদ চৌধুরী এবং কফি ও কাজুবাদাম গবেষণা সম্প্রসারণ প্রকল্পের বারি অংগের প্রকল্প সমন্বয়ক ড: আলতাফ হোসেন। এসময় বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে মহাপরিচালক রাইখালী কৃষি গবেষণা কেন্দ্রের ২ নং ব্লকের কৃষক মাঠ দিবস এবং কৃষি গবেষণা কেন্দ্রে “পার্বত্য অঞ্চলে বারি উদ্ভাবিত উন্নত জাতের ফল উৎপাদনের আধুনিক কলাকৌশল” শীর্ষক কৃষক প্রশিক্ষণের উদ্বোধন করেন। এসময় কাপ্তাই ও রাজস্থলী উপজেলা এবং রাঙ্গামাটি সদরের ৬০জন কৃষক অংশগ্রহণ করে।