শিরোনাম
বান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পিস্তল, গুলি সহ ৫ কোটি টাকার আইস উদ্ধাররামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনবান্দরবানের রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভাবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মাছের পোনা অবমুক্তরামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভামাটিরাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষে সেরা তিন মৎস্যচাষী পেলেন সম্মাননামাটিরাঙ্গায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিত

থানচিতে গ্রাউস সংস্থার সহযোগীতায় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালিত

২৮১

॥ চিংথোয়াই অং মার্মা, থানচি ॥

বান্দরবানে থানচিতে গ্রাম উন্নয়ন সংগঠন (গ্রাউস) এনজিও সংস্থার সহযোগীতায় থানচি উপজেলা সদরে টিমং পাড়া স্কুলের সরকারে ২৮তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালিত হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগে আয়োজনে বানি প্রকল্পে হেলেন কেলার ইন্টারন্যাশনাল ও গ্রাম উন্নয়ন সংগঠন (গ্রাউস) সহযোগীতায় থানচি সদরে টিমং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে কৃমি ঔষুধ খাওয়ানো হয়েছে।

এদিকে ২৮তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালনে উদ্ধোধন করে টিমং পাড়া স্কুলের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আগস্টিন ত্রিপুরা বলেন, সরকারের ২৮তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহে উপলক্ষে স্কুলের সকল ছাত্র-ছাত্রীদের কৃমি ঔষুধ সেবন করা হয়েছে। সরকারে এই উদ্যোগের ফলে স্কুলের শিশুদের স্বাস্থ্য উন্নত ও পড়ালেখা দিকে মনোযোগ উৎসাহিত ইতিবাচক যোগান পাবে। এবং বিনামূল্যে কৃমি ঔষুধ সেবনের সহযোগীতায় গ্রাউস এনজিও সংস্থার’সহ সংশ্লিষ্ট সকলের প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

গ্রাউস সংস্থার বানি প্রকল্পে (এফএফ) স্টিফেন ত্রিপুরা সঞ্চালনায় উপস্থিত ছিলেন, টিমং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আগস্টিন ত্রিপুরা, সহকারী শিক্ষক লাংরিং ম্রোঃ, গ্রাউস সংস্থার বানি প্রকল্পে (এফএফ) গিলাচন্দ্র ত্রিপুরা প্রমূখ। এছাড়াও গ্রাউস সংস্থার এর (সিএইচএফ) ভেরোনিকা ত্রিপুরা, লারমতি ত্রিপুরা, বিনতী ত্রিপুরা’সহ স্কুলের ক্ষুদের ডাক্তার দল ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।