শিরোনাম
বান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পিস্তল, গুলি সহ ৫ কোটি টাকার আইস উদ্ধাররামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনবান্দরবানের রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভাবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মাছের পোনা অবমুক্তরামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভামাটিরাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষে সেরা তিন মৎস্যচাষী পেলেন সম্মাননামাটিরাঙ্গায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিত

পানছড়িতে বিদেশি সিগারেটসহ আটক ২

৯২

॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥

খাগড়াছড়ির পানছড়িতে ১,৪৮০ প্যাকেট বিদেশি সিগারেটসহ ২জনকে আটক করেছে পানছড়ি থানা পুলিশ। মঙ্গলবার (১১ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার কিনাচানপাড়াস্থ মগমারাছড়া ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় পাচারকাজে ব্যবহৃত একটি নাম্বার বিহীন মাহেন্দ্র গাড়িও জব্দ করা হয়।

আটক রাজিব ঐ উপজেলার মধুরঞ্জন কারবারি পাড়ার সুলেন্দ্র চাকমার সন্তান। অপরদিকে টিংকু দীঘিনালা উপজেলার মেরুং ইউপির কালাচান মহাজনপাড়ার কালাময় চাকমার সন্তান।

পুলিশ জানায়, উপজেলার কিনাচানপাড়াস্থ মগমারাছড়া ব্রিজ এলাকায় একটি নাম্বার বিহীন মাহেন্দ্রতে তল্লাশি চালানো হলে ১ হাজার ৪৮০ প্যাকেট সুপার স্লিম মন্ড অবৈধ সিগারেটসহ দু’জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। যার বাজার মূল্য প্রায় এক লাখ ৭৭ হাজার টাকা। পানছড়ি থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে বিধি মোতাবেক থানায় মামলা হয়েছে।