শিরোনাম
বান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পিস্তল, গুলি সহ ৫ কোটি টাকার আইস উদ্ধাররামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনবান্দরবানের রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভাবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মাছের পোনা অবমুক্তরামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভামাটিরাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষে সেরা তিন মৎস্যচাষী পেলেন সম্মাননামাটিরাঙ্গায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিত

প্রান্তিক জনপদের উন্নয়নের জোয়ার বইছে: সুপ্রদীপ চাকমা

১৭৫

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড পাহাড়ের প্রান্তিক জনগনের ভাগ্য উন্নয়নের পাশাপাশি পাহাড়ের উন্নয়ন কর্মকান্ডে গুরুত্বপুর্ণ ভুমিকা রেখে আসছে মন্তব্য করেছেন পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা। তিনি বলেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে পাহাড়ের সড়ক যোগাযোগ উন্নয়ন, ব্রীজ-কালভার্ট নির্মান ও ধর্মী শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছে উন্নয়ন বোর্ড। মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন তিনি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নে ঘেরা পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড পাহাড়ে উন্নয়নের সুতিকাঘার মন্তব্য করে তিনি বলেন, পাহাড়ের পর্যটন খাতের উন্নয়নে মনযোগী হতে হবে।

মঙ্গলবার (১০অক্টোবর) সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল নাগরিক সমাজের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন সুপ্রদীপ চাকমা। মাটিরাঙ্গা উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড এ মতবিনিময় সভার আয়োজন করে।

বঙ্গবন্ধু পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠা করেছেন বলেই প্রান্তিক জনপদের উন্নয়নের জোয়ার বইছে উল্লেখ করে পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা বলেন, পার্বত্য চট্রগ্রামের যেসব এলাকা বিদ্যুতায়িত হয়নি সেখানে সোলার প্যানেলের মাধ্যমে আলোকিত করা হয়েছে।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তীর সভাপতিত্বে মতবিনিময় সভায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদেও চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মোঃ শামছুল হক, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিরন জয় ত্রিপুরা, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া, ভাইস চেয়ারম্যান মোঃ আনিছুজ্জামান ডালিম, নারী ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম ও বেলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রহমত উল্যাহ প্রমুখ বক্তব্য রাখেন। মতবিনিময় সভা সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ মেজবাহ উদ্দিন।

এসময় পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মজিবুল আলম, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা উপজেলা প্রকৌশলী মোঃ শাহজাহান, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইশতিয়াক আহম্মেদ, মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাজী মোঃ সলিম উল্যাহ, বড়নাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ, তাইন্দং ইউপি চেয়ারম্যান মোঃ পেয়ার আহাম্মদ মজুমদার, আমতলী ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল গনি, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হাসেম ও মাটিরাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।