শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দীঘিনালায় মতবিনিময় সভায় বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা

প্রাকৃতিক সম্পদ ধ্বংস না করে সকল স্থাপনা নির্মাণ করতে হবে

১৭৭

॥ মোঃ সোহেল রানা দীঘিনালা ॥

খাগড়াছড়ি দীঘিনালায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকাম উপজেলা নির্বাহী অফিসার, কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি এবং সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছে।

সেমাবার (০৯অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়াম সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ কাশেম, উপজেলা পরিষদ ভাইস চেয়াম্যান মোঃ মোস্তফা কামাল মিন্টু, দীঘিনালা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী, উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান প্রমূখ। মতবিনিময় সভায় উন্মুক্ত আলোচনায় বিভিন্ন সমস্যা ও উন্নয়ন তুলে ধরে উপজেলার কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমাজের প্রতিনিধি, ধর্মীয়গুরু, শিক্ষকবৃন্দরা।

মতবিনিময় সভায় চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা বলেন, মানসম্মত শিক্ষায় শিশুদেরকে শিক্ষিত করতে হবে। মাল্টিমিডিয়ার মাধ্যমে শ্রেণি কক্ষে পাঠদান চালু করতে হবে। বর্তমান সরকার কথা দিয়েছে সবকিছু করে দিবে। পর্যটন নিয়ে তিনি বলেন, প্রাকৃতিক সম্পদ ধ্বংস না করে সকল স্থাপনা নির্মান করতে হবে। যাতে করে পর্যটকরা প্রাকৃতিক পরশস্পর্শ করতে পারে। পর্যটকদের আকৃষ্ট করতে হলে ঐ স্থানে ইতিহাস সম্পর্কে তুলে ধরতে হবে তাহলে পর্যটকরা বেশি আকৃষ্ট হবে।