শিরোনাম
বান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পিস্তল, গুলি সহ ৫ কোটি টাকার আইস উদ্ধাররামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনবান্দরবানের রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভাবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মাছের পোনা অবমুক্তরামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভামাটিরাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষে সেরা তিন মৎস্যচাষী পেলেন সম্মাননামাটিরাঙ্গায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিত

রামগড়ে ইয়াবাসহ যুবক আটক

১৪০

॥ মোঃ মাসুদ রানা,রামগড় ॥

খাগড়াছড়ির রামগড় পৌরসভার সোনাইপুল বাজার এলাকা থেকে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ শরিফুল ইসলাম নাসির (৩৫) কে আটক করেছে রামগড় থানা পুলিশ।

আটককৃত মোঃ শরিফুল ইসলাম নাসির রামগড় পৌরসভার বাজার এলাকার বাসিন্দা মোঃ রফিকের ছেলে।
গতকাল রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানার এসআই সামছুল আমিন সহ সংঙ্গীয় পুলিশ ফোর্সের রাত্রিকালীন বিশেষ অভিযানে শরিফুল ইসলাম কে আটক করা হয়েছে।

রামগড় থানার এসআই মোঃ সামছুল আমিন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গতকাল রাত পৌনে ১২ টায় সময় শরিফুল ইসলাম কে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়।

রামগড় থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মিজানুর রহমান জানান,আসামীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।