শিরোনাম
রামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

লংগদুতে ছায়ানীড় এর উদ্যোগে দিনব্যাপি ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

৬৬৮

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
রাঙ্গামাটির লংগদুতে সামাজিক সেচ্ছাসেবী সংগঠন ছায়ানীড় লংগদু এর উদ্যোগে এবং ইবনে সিনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার (সাবেক রাবেতা হাসপাতাল) মাইনীমূখ এর সৌজন্যে দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং পরিচালিত হয়। শুক্রবার (৬ অক্টোবর) সকাল ৯ টা হতে বিকাল ৫টা পর্যন্ত বাইট্টাপাড়া বাজারে মোটর সাইকেল সমিতির অফিসে এ ব্লাড গ্রুপিং কার্যক্রম চলে।

এসময় সকাল ৯ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন উদ্ধোধন করেন লংগদু উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ সেলিম, এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছায়ানীড় লংগদু এর আহবাক মোঃ হারুনুর রশিদ, ইবনে সিনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লংগদু এর প্রজেক্ট কো-অর্ডিনেটর নুরুল ইসলাম শাহিন, ইবনে সিনা ট্রাষ্টের সিনিয়র সহকারী ম্যানেজার (এডমিন) মোঃ সাইফুল ইসলাম, মাইনীমূখ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন কমল, লংগদু উপজেলা যুবলীগের সভাপতি মোঃ চাঁন মিয়া, ছায়ানীড়ের সদস্য সচিব রফিকুল ইসলাম, সদস্য আল আমিন ইমরান, সদস্য ও সাংবাদিক আলমগীর হোসেন, সদস্য জাহিদুল ইসলাম, এ্যাডভোকেট আলাল উদ্দিন,আব্দুল্লাহ (সেতু), সামিউল বাসার সম্রাট আব্দুল আলীমসহ ছায়ানীড়ের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এ ব্লাড গ্রূপিংয়ে ইবনে সিনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের প্যাথলজি বিভাগের ইনচার্জ মনজুরুল ইসলাম রানা, এবং সহকারী নাছির উদ্দীন ব্লাড গ্রুপিং পরিচালনা করেন।