শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

বরকলে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

সেবা নিশ্চিত করতে জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক

২৪৪

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
সারা দেশের ন্যায় রাঙ্গামাটির বরকলে উপজেলা প্রশাসন এর উদ্যোগে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কার্যালয় ফালিটাঙ্গেচুগ কনফারেন্স কক্ষে এ সভা আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইকবাল হাসান এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুবিমল চাকমা ও বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হাসান বলেন, মানুষের জীবনের প্রথম পরিচিতি এবং দেশের নাগরিক হিসেবে প্রথম দলিল হচ্ছে জন্ম নিবন্ধন। আর নাগরিক সেবা নিশ্চিত করতে জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ খুবই গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, দেশের জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০০৪ এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধিমালা ২০১৮ অনুসারে ১৮টি সেবা নিশ্চিত করতে জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক। এই ১৮টি সেবার মধ্যে রয়েছে পাসপোর্ট ইস্যু,বিবাহ নিবন্ধন, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি,সরকারি-বেসরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিয়োগ, ড্রাইভিং লাইসেন্স ইস্যু,জমি রেজিষ্ট্রেশন,গ্যাস,পানি,টেলিফোন ও বিদ্যুৎ সংযোগ এবং জাতীয় পরিচয়পত্র ইস্যু।শুধু তাই নয় কোনো ব্যক্তির মৃত্যুর পর তার উত্তরাধিকারীদের অনুকূলে স্থাবর এবং অস্থাবর সম্পত্তিসহ ৪টি রাষ্ট্রীয় সুবিধা গ্রহণে মৃত্যু নিবন্ধন সনদ ব্যবহার করা বাধ্যতামূলক। তাই উপজেলার ৫ইউনিয়নে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের মাধ্যমে জন্ম ও মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানান ইউএনও ইকবাল হাসান।

এসময় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও সচিববৃন্দ, গণমাধ্যমকর্মী, শিক্ষার্থীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।