শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

জন্ম ও মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ মানিকছড়ির ইউএনও রক্তিম চৌধুরী

১৬৩

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

জন্ম ও মৃত্যু নিবন্ধনে খাগড়াছড়ি জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী।

শুক্রবার (৬ অক্টোবর) সকাল ১০টায় খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান’র হাত থেকে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসারের পুরস্কার গ্রহণ করেন মানিকছড়ির ইউএনও রক্তিম চৌধুরী। এছাড়াও জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ সচিব হিসেবে তিনটহরী ইউপি সচিব মোঃ সুমন মিয়া ও শ্রেষ্ঠ গ্রাম পুলিশ হিসেবে মোঃ নবী পুরস্কার গ্রহণ করেন।

এই শ্রেষ্ঠত্ব অর্জনে সংশ্লিষ্ট সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি মেম্বার ও গ্রাম পুলিশদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এ অর্জন ধরে রাখতে ভবিষ্যতেও সকলের সহযোগিতা কামনা করেন ইউএনও রক্তিম চৌধুরী। এছাড়া, জন্ম ও মৃত্যু নিবন্ধনে ভাল করায় রেজিস্টার জেনারেলের বিশেষ বরাদ্দ লাভ করেছে মানিকছড়ি উপজেলার তিনটহরী ও মানিকছড়ি সদর ইউনিয়ন পরিষদ।