শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

বরকল ৪৫ বিজিবি জোন কর্তৃক চিকিৎসা সেবা বঞ্চিতদের বিনামূল্যে চিকিৎসা প্রদান

১২০

॥ নিরত বরন চাকমা,বরকল ॥

রাঙ্গামাটির বরকল উপজেলায় বরকল ৪৫ বিজিবি জোন কর্তৃক দূর্গম এলাকায় চিকিৎসা সেবা বঞ্চিত গরীব ও দুঃস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

গত রোববার (২৫জুন) সকালে উপজেলার আইমাছড়া ইউনিয়নে ভোয়াঠেগ বিওপি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় ভোয়াঠেগ পাড়ায় এ মেডিক্যাল ক্যাম্পেইন আয়োজন করা হয়। ওইসময় ৪৫ বিজিবি জোনের মেডিক্যাল অফিসার মেজর মোঃ জিন্নাতুন নবী ১৫জন গরীব ও দুঃস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন এবং ঔষধ বিতরণ করেন।

বরকল ৪৫ বিজিবি জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শামসুল কবীর(পিএসসি বলেন,বরকল জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আপামর জনগণের মধ্যে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এর ভাবধারাকে সমুন্নত রাখতে বরকল ব্যাটালিয়ন(৪৫বিজিবি) নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং প্রত্যন্ত এলাকায় সুবিধাবঞ্চিত জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা সর্বদা অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেন।